জয় ও দীপার ‘মায়ার বাঁধন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২ এএম, ১২ মে ২০২৬

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও অভিনেত্রী দীপা খন্দকার ১৫ বছর পর একসঙ্গে অভিনয় করলেন। ‘মায়ার বাঁধন’ নামে একটি নাটকে দেখা যাবে তাদের রসায়ন।

গল্পে এক দম্পতির ভূমিকায় থাকছেন জয় ও দীপা। তাদের ১৮ বছর বয়সী একটি ছেলে এবং ১৬ বছরের একটি মেয়ে আছে। ছেলেমেয়ের বেড়ে ওঠা, তাদের প্রেম-ভালোবাসা এবং মা-বাবার সঙ্গে সম্পর্কের দূরত্ব রয়েছে গল্পের পরতে পরতে।

দীপা খন্দকারের সঙ্গে ১৫ বছর পর অভিনয় প্রসঙ্গে জয় বললেন, “কীভাবে যে এতটা সময় পেরিয়ে গেল বুঝিনি! আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে হিসাব কষে পেলাম। ভালো লাগল ‘মায়ার বাঁধন’ উপলক্ষে আবার আমরা জুটি বেঁধে ক্যামেরার সামনে এলাম। সত্যি বলতে, মাঝে অনেকটা সময় অভিনয়ে খুব কম ছিলাম। এখনো খুব বেশি কাজ করি না। সব মিলিয়ে দীপার মতো অনেক সহ-শিল্পীর সঙ্গেই অনেক দিন কাজ করা হয়ে ওঠেনি।”

‘মায়ার বাঁধন’ পরিচালনা করেছেন যুবরাজ খান। আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।