শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার : ফারিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১০ মে ২০২৬
শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার : ফারিন

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে প্রশংসায় ভাসলেন অভিনেত্রী ফারিন খান। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার।’

এসময় নিজেকে শাকিবের ভক্ত দাবি করে মুগ্ধতার কথা প্রকাশ করেন ফারিন খান। তিনি জানান, দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের জনপ্রিয়তা ও উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা তৈরি করে। তার ছবির টিজার, ট্রেলার, পোস্টার সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসছে ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘রকস্টার’। এই ছবিটিও এখন সবার আগ্রহে রয়েছে।


‘রকস্টার’ সিনেমায় শাকিব খান

ফারিন বলেন, ‘আমি মনে করি ‘রকস্টার’ ২০২৬ সালের অন্যরকম একটি সিনেমা হবে। তিনি অলওয়েজ রকস্টার। এবার সেটা আরও প্রমাণ হবে।’

নিজের বক্তব্যে ‘রকস্টার’ ছবির পরিচালককে নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ফারিন বলেন, ‘আজমান রুশোর সঙ্গে আমি অনেক টিভিসিতে কাজ করেছি। হি ইজ এ গুড ডিরেক্টর। তার নির্মাণে ‘রকস্টার’ সিনেমাটিও দারুণ হবে বলে আশা করছি।’


ফারিন খান

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারিন খান আরও বলেন, শাকিব খানের তারকাখ্যাতি এবং দর্শকপ্রিয়তা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। তার মতে, ঢালিউডে শাকিব খান এখনও অন্যতম বড় আকর্ষণের নাম।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মাঝেও বেশ সাড়া পড়ে গেছে। অনেকেই মন্তব্যে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।