১২ কেজি ওজনের লেহেঙ্গায় সানি লিওন (ভিডিও)
সবসময় স্বল্পবসনা হয়ে ক্যামেরার সামনে আসার জন্যই আলোচনায় থাকেন তিনি। এবার সানি লিওন আলোচিত হলেন ১২ কেজি ওজনের লেহেঙ্গা পরিধান করে।
নতুন সিনেমা ‘এক পাহেলি লীলা’য় এই পোশাকে হাজির হচ্ছেন বলিউডের সেক্স সিম্বল এই নায়িকা। সাধারণত কম আর ছোট পোশাকেই সানিকে তার ভক্তরা পর্দায় দেখে অভ্যস্ত। তাই হঠাৎ ভারি পোশাক পরে নতুন করে সবার নজর কাড়লেন তিনি।
জানা গেছে, এক পাহেলি লীলা’র ‘মেরা সাইয়াঁ’ গানটিতেই বিশেষ লেহেঙ্গাটি পড়তে দেখা যাবে সানিকে। ডিজাইনার রোহিত ভার্মার নকশা করা লেহেঙ্গাটিতে রয়েছে ভারি এমব্রয়ডারির কাজ। ভারি এই লেহেঙ্গা সামলাতে নাকি একেবারেই হিমশিম খেয়ে যাচ্ছেন এই অভিনেত্রী!
ববি খান পরিচালিত ‘এক পাহেলি লীলা’ ছবিটিতে রোমাঞ্চ গল্পের পাশাপাশি থাকছে নাচের প্রাধান্য। এখানে গ্রাম্য যুবতী, রাজকন্যা ও পপ তারকা-এই তিন রকম চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। গল্পে ১০০ বছর পর পর তাকে পাওয়া যাবে নতুন আঙ্গিকে। ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল।
এলএ/পিআর