সানিরও শত্রু আছে (ভিডিও)


প্রকাশিত: ০৪:৪২ এএম, ২০ মার্চ ২০১৫

বলিউড অভিনেত্রী সানি লিওনেরও যে শত্রু আছে। কার উপর কার শক্রতা  থাকতে পারে এ কথা শক্ত করে বলা মুশকিল। আবার নতুন শত্রু গজাতেও সময় লাগে না। এবার সানির শত্রুর কথা বলা যাক।  সানির নতুন শত্রুর নাম হলো পানি।

পানিতে নেমে ‘এক পেহেলি লীলা’ ছবির একটি দৃশ্য করতে হয়েছিল সানিকে। নায়কের সাথে অন্তরঙ্গ দৃশ্য ছিল এটি। এর আগেও অনেকবার পানিতে নেমে দৃশ্য ধারণের কাজ করলেও এবার পানি তার গায়ে সয়নি। পানিতে নামার কারণে তার শরীরে অ্যালার্জির সংক্রমণ হয়।

অ্যালার্জিতে আক্রান্ত হয়ে সানি বেশ ভয়ের মধ্যে পড়ে যান।

এই অ্যালার্জি তাকে বিষিয়ে তোলে। পরে তাকে সুস্থ্য করতে ডাক্তার আসেন। চিকিৎসা চলছে। হয়তো খুব দ্রুতই সেরে উঠবেন সানি।



এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।