আবারো বিকিনিতে আলিয়া


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২০ মার্চ ২০১৫

ছবির জন্য কতো কসরতই না করতে হচ্ছে বলিউডের হট গার্ল আলিয়া ভাটকে। বদলাতে হয়েছে নিজের হেয়ার স্টাইল, লুক-সব। এবার নতুন ছবি ‘শান্দারে’তে আলিয়াকে দেখা যাবে বিকিনি পরে।

জানা গেছে বিকিনিতে শরীরী বিভাজন একেবারে নিঁখুত দেখানোর জন্য অনেক শ্রম দিতে হয়েছে মহেশ ভাটের কন্যাকে।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ছবির পরিচালক বিকাশ বহেল চাননি বিকিনি পরে থাকা অবস্থায় আলিয়ার শরীরের কোন বারতি মেদ চোখে পড়ুক দর্শকের। মেদহীন ছিপছিপে আলিয়াকে বিকিনি পরে দেখতে চেয়েছেন ছবির পরিচালক। তাই আলিয়ার কসরতের উদ্যোগ।

পরিচালকের ভাষায় আলিয়া এখন সবধরণের ভূমিকাতে অভিনয় করতে প্রস্তুত। সবরকমের পোশাকে নিজেকে স্বাচ্ছন্দ্য দেখাতে আগ্রহী।

‘শান্দারে’ আলিয়াকে অন-স্ক্রিনে রোম্যান্স করতে দেখা যাবে শাহিদ কপূরের সঙ্গে। দুজনেই এই ছবিতে ইন্সোমিনিয়াকের ভূমিকায় অভিনয় করছেন। আগামী ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।