ভারতের হারের অপেক্ষায় জয়া


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২০ মার্চ ২০১৫

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বিতর্কিতভাবে বাংলাদেশকে হারিয়েছে ভারত। সেই পরাজয় মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্বের অনেকেই। বাংলাদেশিরা তো ননই।

এই যেমন ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী জয়শ্রী কর জয়া। আজ তার জন্মদিন। কিন্তু বিশেষ এ দিনে তার মনজুড়ে বেদনার ছায়া-সে কেবলই টাইগারদের পরাজয়ের জন্য।

জয়া বলেন, ‘আমি ভারতের খেলা পছন্দ করতাম। ওদের অনেক গ্রেট খেলোয়ার ছিলো। কিন্তু গতকালের ম্যাচ দেখার পর এখন দলটির প্রতি ঘৃণা জন্মে গেছে। আমি মনে-প্রাণে চাই ভারত যেন সেমিফাইনালে হারে। আর দুর্দান্ত খেলেছে আমাদের ছেলেরা। তাদের অনেক অনেক অভিনন্দন।’

জন্মদিনটা কিভাবে কাটাচ্ছেন জানতে চাইলে তিনি আরও বলেন, ‘তেমন কোনো পরিকল্পনা নেই। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখব। চাইব এই ম্যাচে যেন পাকিস্তানের হারে। সেমিফাইনালে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া। এটাই হবে অশান্ত মনের একমাত্র সান্তনা।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।