রেডিও স্বাধীনে গাইবেন হাবিব
দেশের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ আজ উপস্থিত থাকছেন রেডিও স্বাধীনে। ৯২.৪ ফ্রিকুয়েন্সির এই এফ.এমটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সরাসরি সম্প্রচার করা হবে তাদের পরিবেশনা।
সেই পরিবেশনার একটি অনুষ্ঠান ‘আনকাট বার্থডে স্পেশাল’। এতে গান গাইবেন হাবীব। তার সাথে আরো গাইবেন ব্যান্ড মাইলসের শাফিন আহমেদ। বুনোর পরিবেশনাও থাকছে।
রেডিও স্বাধীন সূত্রে জানা গেলো, অনুষ্ঠানে রকতারকা হিসেবে শাফিন, পপতারকা হিসেবে হাবিব আর ফোক-ফিউশন বিশেষজ্ঞ হিসেবে ভাবা হয়েছে বুনোকে। এটি শুরু হবে রাত ১১টায়।
জানা গেছে, সঞ্চালক হিসেবে থাকবেন আরও দুই জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ এবং জন।
উল্লেখ্য, হাবিব বর্তমানে প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এলএ/পিআর