নিজের সৌন্দর্যে আত্মবিশ্বাসী শ্রদ্ধা


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২০ মার্চ ২০১৫

রুপালী পর্দায় অনেক সুন্দরীই তাদের রূপ আর মোহনীয়তা দিয়ে মুগ্ধ করেন সবাইকে। কিন্তু সে তো থাকে মেকআপের আবরণে। মেকআপ ছাড়া প্রিয় মানুষটি দেখতে কী পর্দার মতোই আকষর্ণীয়!

অন্যরা যেমনই হোক, মেকআপ ছাড়াই নিজেকে সুন্দরী মনে করেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর।

রুপালি পর্দার নায়িকারা সাধারণত মেকআপ ছাড়া বাইরে বার হতে চান না । আর সাতকালে যদি কোন একদিন বেড়িয়েও পরেন তাহলে সদা সতর্ক থাকেন ছবি তোলার ব্যাপারে।

কিন্তু সোজা সাপটা ভাষায় শ্রদ্ধা জানিয়ে দিলেন, ‌‘আমার চেহারার উপর আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে মেকআপ ছাড়া ফটো তুলতে আমার কোন আপত্তি নেই।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি অনেক সময় মেকআপ ছাড়াই বাইরে বেড়িয়েছি। অনেকে ছবিও তুলেছে। কিন্তু আমার এতে কোন সমস্যা নেই। কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে।’

আর এই রেশ টেনে তিনি পাড়ি দিলেন ছেলেবেলার কথায় জানালেন, ‘তখন আমার ক্লাস কেজি, যখন আমি প্রথম মেকআপ করেছিলাম। আমার মনে আছে আমি খুব এক্সাইটেড ছিলাম মেকআপ করার জন্য। সেই প্রথম আমি লিপস্টিক পরেছিলাম সঙ্গে ব্ল্যাশ অন্যান্য মেকআপ।’

বলিউডের নবাগতা সফল নায়িকার মধ্যে শ্রদ্ধা কাপুর একজন । আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হায়দর’-ছবিতে তাঁর অভিনয় রীতিমত প্রশংসিত হয়েছে।

এই গ্রীষ্মের কালেকশন নিয়ে চলতি ল্যাকমি ফ্যাশন-এ র‍্যাম্প মাতিয়েছেন এই নায়িকা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।