সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের নিয়ে চিত্র প্রদর্শনী


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২১ মার্চ ২০১৫

রাজধানীতে অবস্থিত আঁলিয়স ফ্রঁসেজ দ্য লা গ্যালারীতে শুরু হয়েছে ‘ইন দ্য নেইম অফ’ শীর্ষক এক যৌথ আলোকচিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার বিকাল ৫টায় প্রতিষ্ঠানটির ক্যাফে-লা-ভেরান্দায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনজিদা খাতুন, প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি, ছায়ানট, সুলতানা কামাল, নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র এবং আক্কু চৌধুরী, ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা পরিচালক, মুক্তিযুদ্ধ জাদুঘর।



আমরা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ২ বছরে সারা দেশ ঘুরে তোলা ছবি দিয়ে এ প্রদর্শনীটি সাজানো হয়। এই প্রদর্শনীতে প্রায় ৩৬ টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

আমরা নামের সাম্প্রদায়িকতাবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনটি যাত্রা শুরু করে ২০১৩ সালের ৩রা মার্চ। এরপর থেকে দেশব্যাপি এর সদস্যরা আর্থিক, মানসিক এবং নৈতিকভাবে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।



প্রদর্শনীটি  চলবে ২৮ শে মার্চ ২০১৫ পর্যন্ত।  সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।