এটিএন বাংলায় মুক্তিযুদ্ধ চলচ্চিত্র সপ্তাহ


প্রকাশিত: ১০:০৮ এএম, ২১ মার্চ ২০১৫

আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ। এ দিবসকে সামনে রেখে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় শুরু হচ্ছে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র সপ্তাহ।

মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্রগুলো ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রচার হবে।

মুক্তিযুদ্ধ সপ্তাহের প্রথম দিন ২২ মার্চ প্রচার হবে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘মিথ্যার রাজা’ ছায়াছবি। এ ছবিতে অভিনয় করেছেন রুবেল, কবিতা, আবুল হায়াত প্রমুখ। ২৩ মার্চ প্রচার হবে মনতাজ আলী পরিচালিত ‘রক্তাক্ত বাংলা’। এ ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ, কবরী প্রমুখ। ২৪ মার্চ প্রচার হবে কাজী হায়াতের ‘সিপাহী’। এ ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, মান্না, চম্পা, খলিল প্রমুখ।

২৫ মার্চ প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাঙ্গর নদী গ্রেনেট’। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা প্রমুখ। ২৬ মার্চ প্রচার হবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রাবেয়া’। এ ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, বন্যা মির্জা, আলী যাকের, জতিকা প্রমুখ।

২৭ মার্চ প্রচার হবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘চিত্রা নদীর পাড়ে’। এ ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, তারিক আনাম, রওশন জামিল প্রমুখ।

এছাড়া মুক্তিযুদ্ধ সপ্তাহের শেষ দিনে ২৮ মার্চ প্রচার হবে শাহজাহান চৌধুরী পরিচালিত ছায়াছবি ‘উত্তরের ক্ষেপ’।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।