ট্রেইলারেই হিট বম্বে ভেলভেট (ভিডিও)
ছবি মুক্তির অনেক দেরি। ১৯ মার্চ মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ট্রেইলার। আর তাতেই বাজিমাত করে দিচ্ছে বলিউডের আলোচিত ছবি ‘বম্বে ভেলভেট’।
ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে এ দিন সকাল ৮টায় স্টার স্পোর্টসে বম্বে ভেলভেট’র ট্রেইলার লঞ্চ করেন রণবীর কাপুর। মুক্তির পর থেকে এ পর্যন্ত ১৬৮৭১৮৭ বার দেখা হয়েছে ট্রেইলারটি।
ট্রেইলারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় রণবীরের চরিত্র স্ট্রিট ফাইটার জনির ফার্স্ট লুক।
জ্ঞান প্রকাশের বই ‘মুম্বাই ফেবল’ অবলম্বনে নির্মিত হয়েছে বম্বে ভেলভেট। সিনেমাটতে দেখানো হয়েছে ষাটের দশকের বম্বে শহর। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনুরাগ কাশ্যপ, করণ জোহর, বিক্রমাদিত্য মোতওয়ানে।
অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন করণ জোহর। সিনেমাটিতে জ্যাজ গায়িকা রোজির চরিত্রে অভিনয় করেছেন অনুশকা শর্মা। এছাড়া সিনেমাটিতে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাভিনা টেন্ডন, কে কে মেনন ও ভিভান শাহকে।
ফ্যান্টম ফিল্মস ও ফক্স স্টার প্রযোজিত বম্বে ভেলভেট মুক্তি আাগামী ১৫ মে মুক্তি পাবার কথা রয়েছে।
এলএ/আরআই