২০ মিলিয়ন ছাড়িয়ে অমিতাভ!
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ২০ মিলিয়ন ছাড়ালো। ৭২ বছর বয়সী এ অভিনেতা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন তার ভক্তকূলের সাথে।
শনিবার তার ব্লগে একটি পোষ্ট করার মাধ্যমে নিজের এই নতুন মাইলফলকের কথা জানান দেন তিনি। সেখানে তিনি নি:স্বার্থ ভালোবাসার জন্য ভক্তদের ধন্যবাদ জানান।
এই গুনী অভিনেতার টুইটারেও ফলোয়ার রয়েছেন ১৩.৭ মিলিয়ন!
এলএ/আরআই