বৈশাখে আসছে লুবনার একটুখানি ঘুম (ভিডিও)


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২১ মার্চ ২০১৫

আসেছ পহেলা বৈশাখে প্রকাশ হতে যাচ্ছে লুবনা লিমির দ্বিতীয় একক অ্যালবাম ‘একটুখানি ঘুম’।

এই শিল্পী জানালেন, নতুন এই অ্যালবামে গান রয়েছে ৮টি। এর এতে চমক হিসেবে থাকছে দুই বাংলার জনপ্রিয় গানের মানুষ নচিকেতা চক্রবর্তীর কথা ও সুর-সঙ্গীতে দু’টি গান। গানগুলোর শিরোনাম হচ্ছে ‘রাত জোনাকী’ ও ‘আরো আরো পেরিয়ে’।

এ প্রসঙ্গে লুবনা জাগোনিউজকে বলেন, ‘নচিকেতার লেখা ও সুরে গান গাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি এবং গান করে যাওয়ার অনুপ্রেরণা। উনি দু’টি গান আমাকে তৈরি করে দিয়েছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

এছাড়াও অ্যালবামে অন্যান্য গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সেতু চৌধুরী, অভিজিৎ দাস ও লুবনা নিজে। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ, সেতু চৌধুরী, অটামনাল মুন ও পৃথ্বিরাজ।

অ্যালাবামে শ্রোতারা ‘একটুখানি ঘুম’, ‘বন্দী অবসর’, ‘রাত জোনাকী’, ‘স্মৃতি মেঘ’, ‘তোমার জন্য লেখা গান’ ও ‘সব বিচ্ছিন্ন’ শিরোনামের গানগুলো শুনতে পাবেন।

একটুখানি ঘুম প্রসঙ্গে লুবনা বলেন, ‘বরাবরের মতো এবারেও ব্যাতিক্রমী কথা ও সুর নিয়ে গান তৈরি করেছি। সময়কে মাথায় রেখে শ্রোতাদের চাহিদাকেও প্রাধান্য দিয়েছি। আর গান বাছাইয়েও বৈচিত্রতা রেখেছি।’

এরইমধ্যে টাইটেল ট্র্যাক ‘একটুখানি ঘুম’ এর ভিডিও প্রকাশ হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে ভিডিওটি দেখা যাচ্ছে। পরিচালনা করেছেনে তন্ময় তানসেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় লুবনা লিমির প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’। ওই অ্যালবামের গানের কথা ও সুর করেন লুবনা নিজেই। সঙ্গীতায়োজনে ছিলেন তানভীর আলম সজীব।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।