৩৭ বছরে রানী মুখার্জী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ মার্চ ২০১৫

এক সময়কার বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী এবং বঙ্গ সুন্দরী রানী মূখার্জী আজ ৩৭ বছরে পা দিলেন। নিজের জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হন তিনি।

১৯৭৮ সালের ২১মার্চ জন্মগ্রহন করেন এই ‘মারদানি’ অভিনেত্রী। পশ্চিমবঙ্গে ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ ছবি দিয়ে রানী মুখার্জীর অভিনয় জীবনের শুরু। ‘রাজা কি আয়েগি বরাত’ ছবির মাধ্যমে ১৯৯৭ সালে বলিউডে পদার্পণ ঘটান। এরপর ভিন্ন চরিত্রে এবং মোহনীয় কন্ঠের কারনে ধীরে ধীরে বলিউড অঙ্গণে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

রানীর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চালতে চালতে’, ‘হারে দিল জু পেয়ার কারে গা’, ‘সাথিঁয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’ ইত্যাদি।

মাঝখানে কিছুটা ঝিমিয়ে পড়লেও সর্বশেষ মারদানি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন এই গুণী অভিনেত্রী।

গেলো ২০১৪ বছরটি ছিলো রানী মুখার্জীর জন্যে সবচেয়ে আলোচিত বছর। কারণ এ বছরই দীর্ঘদিনের পরিণয় শেষে নির্মাতা আদিত্য চোপড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।