স্বাধীনতা দিবসে গণজাগরণ মঞ্চের কনসার্ট
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ। ২৬ মার্চ বিকেল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জাগো নিউজকে বলেন, গত বছরের মত এবারও আমরা কনসার্টের আয়োজন করছি। এতে দেশের স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পীরা কনসার্টে গান পরিবেশন করবেন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেই গণজাগরণ মঞ্চের এই আয়োজন।
কনসার্ট নিয়ে বিস্তারিত জানা যাবে www.facebook.com/events/808645582505754 এই ঠিকানায়।
এএ/আরআইপি