এবার অস্ট্রেলিয়া যাচ্ছেন জয়া আহসান


প্রকাশিত: ০২:২৭ এএম, ২৪ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা দেখতে অস্ট্রেলিয়া যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন  করেছেন তিনি। টিকিটও বুকিং দেয়া হয়েছে। এখন শুধু ভিসার অপেক্ষা।

বর্তমানে শুটিংয়ের জন্য কলকাতায় অবস্থান করছেন জয়া। জয়া বলেন, পরিবারের সঙ্গে খেলা দেখতে আমার ভাই লন্ডন থেকে বাংলাদেশে চলে এসেছে। আমার বোনও প্রতিটি মুহূর্তে আমাকে মিস করছে। বাংলাদেশ জিতলে আমার খুব ভালো লাগত। তবে এটাও ঠিক যে, নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে বাংলাদেশ দল।

এদিকে মডেল ও অভিনেত্রী জয়া আহসান বলছেন, বিশ্বকাপে এখনও তার প্রিয় দল ধোনির ভারত!

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।