আলমের গানে লাবন্য


প্রকাশিত: ০১:০০ পিএম, ২৫ মার্চ ২০১৫

গানের এই মন্দা বাজারে চলছে অনেক পরীক্ষা-নিরীক্ষা। আসছেন অনেক নতুন মুখ। তাদেরই একজন উঠতি গায়িকা ইয়াসমিন লাবন্য।

সম্প্রতি কণ্ঠ দিলেন ‘তুই রাঙ্গিয়ে দেনা’ শিরোনামের একটি গানে। ‘কিছু প্রত্যাশা’ শিরোনামে একটি মিক্স অ্যালবামের জন্য গানটির কথা লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।  

এ গান গাওয়া প্রসঙ্গে লাবন্য বলেন, ‘গানটির কথা এবং সুর অনেক ভালো লেগেছে। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

আসন্ন পহেলা বৈশাখে ঈগল জিসান মাল্টিমিডিয়ার এর ব্যানারে প্রকাশিত হবে মিক্সড অ্যালবাম। খুব দ্রুত গানটির মিউজিক ভিডিও বাজারে আসবে বলে জানায় লাবন্য।

এর আগে লাবন্য ‘অগ্নি’ ছবিতে প্রথম প্লে-ব্যাক করে আলোচনায় আসেন এই নবীন গায়িকা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে সেই গানটিতে লাবন্যের সাথে দ্বৈত কণ্ঠ দিয়ছিলেন শফিক তুহিন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।