আলোচনায় পিকুর ট্রেলর (ভিডিও)


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৬ মার্চ ২০১৫

ছবিটির শুটিংয়ে অমিতাভের লুক দেখেই দর্শক প্রতীক্ষায় ছিল ট্রেলরের। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল সুজিত সরকারের ‘পিকু’র ট্রেলর। আর প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে এটি। ধারণা করা হচ্ছে চলতি বছরে বলিউডে সেরা একটি ছবি হবে পিকু।

সত্যজিৎ রায়ের শর্ট ফিল্ম পিকুর ডায়রি থেকে অনুপ্রাণিত হয়ে ছবির নাম রেখেছেন সুজিত। বাবা, মেয়ের সম্পর্কের এক মজার গল্প আছে এখানে। বাবা, মেয়ের চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইরফান খান।

আগামী ৮ মে মুক্তি পাচ্ছে পিকু।



এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।