ছাড়পত্র পেল নায়লা নাঈমের ‘রানআউট’ (ছবি ও ভিডিও)


প্রকাশিত: ০২:৩৬ এএম, ৩০ মার্চ ২০১৫

আনকাট সেন্সর ছাড়পত্র পেল আলোচিত মডেল নায়লা নাঈম অভিনীত প্রথম ছবি ‘রানআউট’। ছবিটি পরিচালনা করেছেন তন্ময় তানসেন।



২৫ মার্চ ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। এরপরই ছবিটিকে সেন্সর ছাড়পত্র প্রদান করে বোর্ড।



ছবির প্রধান দুটি চরিত্রে কাজ করেছেন সজল নূর, মৌসুমী নাগ ও নায়লা নাঈম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মিশা সওদাগর, স্বর্ণা, গৌতম সাহা প্রমুখ।



ছবির গল্প প্রসঙ্গে তন্ময় তানসেন জানান, অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। সাধারণ একটি ছেলে পরিস্থিতির শিকার হয়ে অন্ধকারজগতের মানুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। ছবির গল্প লিখেছেন রফিকুল ইসলাম পল্টু। ছবিটি প্রযোজনা করছেন সাদাত মাহমুদ তানভীর।



উল্লেখ্য গানের দল ‘ভাইকিংস’ দীর্ঘ ১০ বছর পর ‘রানআউট’ সিনেমায় প্লেব্যাকের মধ্য দিয়ে ফিরছে। দুটি গানে ভাইকিংসের সঙ্গে কণ্ঠ দিচ্ছেন কনা ও এলিটা।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।