সাদিয়া এবার ক্রাইম রোডে (ছবি ও ভিডিও)


প্রকাশিত: ০২:৫৬ এএম, ৩০ মার্চ ২০১৫

এবার চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন আলোচিত নায়িকা সাদিয়া আফরিন। ক্রাইম রোড নামের একটি ছবিতে সম্পূর্ণ নতুন চরিত্রে দেখা যাবে তাকে।



২৫ মার্চ থেকে দিনাজপুরে এই ছবির শুটিং শুরু হয়েছে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সায়মন তারেক পরিচালিত ছবিতে অভিনয় করছেন সাদিয়া আফরিন, শাহ রিয়াজ, বিপাশা, শরীফ, জেমি ও আনিসুর রহমান সহ অনেকে।



বর্তমান সময়ের প্রেক্ষপটে মানুষ কেন অপরাধ করেন আর কোন কোন সামাজিক কারণে অপরাধে জড়িয়ে পড়েন তা নিয়েই তৈরী হয়েছে গল্পটি। অপরাধের উৎস, কারণ ও অপরাধ দমনের প্রক্রিয়া নিয়েই এই কাহিনী।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।