বৈশাখে আসছে বেলীর প্রথম একক
প্রাণ পাওয়ার ভয়েজ টপ টেন খ্যাত সময়ের আলোচিত শিল্পী বেলী আফরোজ। আসছে পহেলা বৈশাখে প্রকাশ হতে যাচ্ছে তার প্রথম একক এ্যালবাম ‘বেলী’।
জি-সিরিজের ব্যানারে প্রকাশিতব্য এই অ্যালবামে গান থাকবে ৮টি।
নিজের প্রথম অ্যালবাম সম্পর্কে বলতে গিয়ে বেলী কৃত্জ্ঞতা জানান ‘প্রাণ পাওয়ার ভয়েজ টপ টেন’কে। এই আয়োজনের জন্যই আজ তিনি শিল্পী হিসেবে সুপরিচিত। তারপর তিনি তার অ্যালবামের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকদের ধন্যবাদ জানান।
বেলী জাগোনিউজকে আরো বলেন, ‘নিজের প্রথম একক। অনেক উত্তেজনা কাজ করছে। বর্তমান সময়ের শ্রোতাদের গানের পছন্দ যাচাই-বাছাই করে গান করেছি। ব্যান্ড, মেলোডি, ফোঁক-বৈচিত্রতায় ভরপুর একটি অ্যালবাম হবে এটি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে বলে।’
এই এ্যালবামটিতে শ্রোতারা শুনতে পাবেন ‘ভালো থাকুক মন’, ‘ভাবের ঘর’, ‘রঙ’, ‘দম’, ‘দিন কাটে না’, ‘তেুঁতল পাতা’ ইত্যাদি শিরোনামের গান।
অ্যালবামের জন্য গান লিখেছেন দেশ সেরা গীতিকারেরা। সুর-সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, সুমন, কল্যান, পংকজ, মীর মাসুদ।
নিজের নামে অ্যালবাম করা প্রসঙ্গে বেলী বলেন, ‘নিজের প্রথম কাজটিকে স্মরণীয় করে রাখতেই এই ভাবনা।’
উল্লেখ্য শিল্পিী বেলী এর আগেও ১০টি মিক্স এ্যালবামে গান করেছেন। গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সবশেষে বেলী বলেন, ‘এই অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো গান উপহার দিব।’
এলএ/আরআই