তারিনের দাওয়াত! (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১১:৩৭ এএম, ৩১ মার্চ ২০১৫

আর দশজনের মতো ব্যস্ত সময়ের ফাঁকে অবসর পেলে তারকারাও আনন্দে মাতেন। হৈ চৈ করেন দল বেঁধে।

তেমনি এক দৃশ্য দেখা গেল গত সোমবারের রাতে। ছোট পর্দার জনপ্রিয় মুখ তারিনের নিমন্ত্রণে তার ধানমন্ডিস্থ বাসায় মিলেছিলেন এক ঝাঁক তারকারা। নেচে গেয়ে মন ভরে সবাই তুলেছেন সেলফি।



আর দারুণ দারুণ নব মুহূর্তের সেই সেলফিগুলো তারা ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন ফেসবুকে। অভিনেত্রী মৌসুমী নাগের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা গেল তেমনি কিছু ছবি। যেগুলো তিনি তারিনের বাসায় ডিনার শেষে রাত আড়াইটার দিকে আপলোড করেন।



সেইসব ছবিতে একসাথে সেলফি তুলতে দেখা গেছে অভিনেতা রহমত আলী, মীর সাব্বির, শোয়েব, অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, তারিন, শারমিন শিলা, তানভীন সুইটি, দীপা খন্দকার, মৌসুমী নাগ, রুনা খান, চুমকি, তাহমিনা সুলতানা মৌ ও লাক্স তারকা বাঁধনকে।  

সেইসাথে তারিনের হাতে রান্না করা মজাদার সব খাবারের ছবিও আপলোড করেছেন মৌসুমী নাগ।



প্রত্যেকেই সময়ের ব্যস্ততম মানুষ। নাটক-টেলিফিল্ম-বিজ্ঞাপনে সবমসয়ই ক্যামেরার সামনে হাসেন কিংবা কাঁদেন। বলা যায়, অন্যদের বিনোদন দেয়ার সব চেষ্টাই করেন। সেইসব প্রিয় মানুষগুলোকে এভাবে নিজেদের বিনোদিত করতে দেখে সত্যি ভালো লাগে। মনে পড়ে যায়- জীবন শুধু কাজের নয়, কিছুটা বিশ্রামেরও, আনন্দেরও-ফাঁকিবাজিরও।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।