যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন সালমানের বান্ধবী


প্রকাশিত: ১২:২১ পিএম, ৩১ মার্চ ২০১৫

মাত্র ৫ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন বলিউডের ব্যাডবয়’খ্যাত তারকা সালমান খানের সাবেক বান্ধবী সোমি আলি।

বহু বছর ধরে পর্দার অন্তরালে ছিলেন নব্বই দশকের এই পাকিস্তানি অভিনেত্রী। সম্প্রতি নিজের সম্পর্কে বোমা ফাটানোর মতো খবর প্রকাশ করে খবরের শিরোনামে এসেছেন।

মাত্র পাঁচ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। আমেরিকার একটি হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে ডাক পেয়ে সেখানকার শিক্ষার্থীদের কাছে এই যন্ত্রনাদায়ক অভিজ্ঞতার কথা জানান তিনি। তিনি বলেন, বাড়ির এক কাজের লোক তার ওপর যৌন নির্যাতন চালাতো।

আলোচনায় অংশ নিয়ে সোমি আরো জানান, পাকিস্তানের অধিকাংশ নারীকে এই নোংরা পরিস্থিতিতে পড়তে হয়।

সোমির ধারণা, এ ধরণের ঘটনা প্রকাশ্যে জানানোর সাহস দেখালে অপরাধের শিকার অন্যান্য শিশুদের জন্য তা সাহস এনে দিতে পারে।

বর্তমানে সোমি আলি আমেরিকায় একটি বেসরকারি সংগঠন পরিচালনা করেন। সেখানে শতাধিক নির্যাতিতার ভরণপোষণে দায়িত্ব পালন করেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।

এর আগে অভিনয় থেকে সরে গিয়ে ২০০০ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান সোমি। তখন সালমানের সাথে সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে যায়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।