বৈশাখীতে রিদম অব ব্যান্ড


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ৩১ মার্চ ২০১৫

বৈশাখী টেলিভিশনে বুধবার প্রচারিত হবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘ব্যান্ড মিউজিক: রিদম অব ব্যান্ড’।

এ অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে নতুন, সম্ভাবনাময় ও তুলনামূলক কম পরিচিত বা স্বল্প পরিচিত ব্যান্ড দলের গান ধারণ করে প্রচার করা হয়।

প্রতি পর্বে একটি ব্যান্ডের মোট ৬টি গান এবং একটি মিউজিক জ্যামিং অংশ রেকর্ড করে প্রচার করা হয়।

উপস্থাপকের সাথে গানের মাঝে মাঝে কথোপকথনের মধ্য দিয়ে ব্যান্ড দলের পরিচিতি, কোন ঘাড়ানার গান করে, ভোকাল এবং ব্যান্ড সদস্যদের ব্যাক্তিগত পরিচিতি, ব্যান্ডের আপকামিং অ্যালবাম ইত্যাদি নানা বিষয় উঠে আসে।

সেই ধারবাহিতকায় এ সপ্তাহের ব্যান্ডদল ‘প্রলয়’।

লিটু সোলায়মানের প্রযোজনা ও জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮:০০ টায় প্রচারিত হয় এবং পরের দিন বৃহস্পতিবার বিকাল ৪টায় পুনঃপ্রচার হয়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।