দীপিকার বার্তার সঙ্গে একমত নন সোনাক্ষী


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৩ এপ্রিল ২০১৫

সম্প্রতি নারীর ক্ষমতায়ন নিয়ে প্রকাশিত দীপিকা পাডুকোনের ভিডিও বার্তা মাই চয়েজ ঝড় তুলেছে বলিউডে। এই ভিডিও বার্তাটিকে অনেকেই ভাবছেন নারী ক্ষমতায়নের অনন্য এক উদাহারণ।

তবে দীপিকার বার্তাটির সঙ্গে কোনোভাবেই একমত হতে পারছেন না আরেক হার্টথ্রব সোনাক্ষী সিনহা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, ``নারীর স্বাধীনতা মানে তুমি কি কাপড় পরছো কিংবা কার সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত হচ্ছ- তা নয়। বরং নারীর স্বাধীনতা মানে নারীর জন্য উপযুক্ত কর্মসংস্থান বৃদ্ধি করা। তাকে শক্তি ও সাহসের যোগান দেওয়া।``

দীপিকা তার ভিডিও বার্তায় অনেক কথার ফাঁকে বলেছিলেন,``বিয়ের আগে কিংবা পরে ইচ্ছেমতো যৌনসম্পর্ক করাটা নারীর স্বাধীনতা।`` আর ঠিক এই কথাটিতেই চটেছেন সোনাক্ষী সিনহা। এ বিষয়ে সোনাক্ষী অারও জানান, ``তবে আমি বিশ্বাস করি ক্ষমতা তাকেই দেয়া উচিৎ, যে এটি মনেপ্রাণে চাচ্ছে। এবং যে আমাদের চেয়েও অনেক বেশি পিছিয়ে আছে।``

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।