পুনম হবেন এই যুগের `হেলেন`


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

বলিউডে চলছে রিমেকের জোয়ার। আর সেই জোয়ারে আরেক পালক যোগ হতে যাচ্ছে। `হেলেন` নিয়ে বলিউডে ফিরতে যাচ্ছেন বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। বলিউডে তার সর্বশেষ ছবি `নশা`। অনেক দিন পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। খবর ওয়ান ইন্ডিয়া।

এই হেলেন কি সত্তরের দশকের বিখ্যাত ক্যাবারে ডান্সার? এই নিয়ে জিজ্ঞাসা করায় বেজায় চটেছেন পুনম। রেগে গিয়ে জানিয়েছেন সব `হেলেন` সালমান খানের মা নন।

তাহলে `হেলেন` আসলে কী? এটা কী হেলেনের উপর তৈরি বায়োপিক? বিষয়টা পরিষ্কার হল কিছুক্ষণ পরই। জানা গেছে, সেলুলয়েডের পর্দায় ধরা পড়তে চলেছে বলিউডের `পিরিয়ড অব গোল্ডেন টাইমস`। সেই সময়ের গান-নাচ মাতাবে সিনেমাপ্রেমীদের হৃদয়।

আর সেই সিনেমার নাম `হেলেন` যেখানে হেলেন সেজে `মেহেবুবা মেহেবুবা`, `পিয়া তু অব তো আজা`, `ও হাসিনা জুলফো ওয়ালি` ইত্যাদি সুপারহিট গানে তালে কোমর দোলাবেন পুনম পাণ্ডে।

সিনেমাটি পরিচালনা করছেন অজিত রাজপাল ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুরেশ নকুম ও ভিপিন মেধেকর। শোনা যাচ্ছে পুনম নাকি ইতিমধ্যেই হেলেনজীর নাচের ভিডিও দেখে রিহার্সাল শুরু করে দিয়েছেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।