জাতীয় চলচ্চিত্র উৎসব শুরু
ঢাকার বিএফডিসি প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় চলচ্চিত্র উৎসব ২০১৫।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
`গাহি মানুষের গান` স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সৌজন্যে এবারের উৎসবে প্রদর্শিত হবে মোট ৯টি সিনেমা।
উৎসবের প্রথম দিনে দেখানো হবে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র `মুখ ও মুখোশ` এবং জহির রায়হান পরিচালিত `জীবন থেকে নেয়া`।
পরবর্তী দুই দিনে প্রদর্শিত হবে `নবাব সিরাজউদ্দৌউলা`, `মনপুরা`, `আসিয়া`, `রূপবান`, `উত্তরের সুর`, `পোড়া মন` এবং `শুনতে কি পাও`। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাসান ইমাম।
একে/পিআর