শাহরুখ-কাজলের `দিলওয়ালে` আসছে ক্রিসমাসে : রোহিত শেট্টি


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ ও কাজলের ছবি `দিলওয়ালে` ক্রিসমাসে মুক্তি পাবে। ছবির পরিচালক রোহিত শেট্টি নিজের এ ঘোষণা দিয়েছেন। খবর ওয়ান ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, রাহিত শেট্টি এই মুহূর্তে ফিল্ম ফেস্টিফ্যাল উপলক্ষ্যে গোয়া রয়েছেন। সেখানেই তিনি তার নতুন ছবির মুক্তির তারিখ ঘোষণা দেন।

কমেডি ঘরানার ছবি `দিলওয়ালে`র প্রযোজনার দায়িত্বে রয়েছেন রোহিত ও শাহরুখের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন। গত মাসে মুম্বইয়ে শুটিং শুরু হয়েছে দিলওয়ালের। তবে সিনেমাটির অর্ধেকের বেশি দৃশ্য গোয়ায় শুটিং করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।