ঢাকায় গাইবেন মিকা সিং


প্রকাশিত: ০৯:০০ এএম, ১২ এপ্রিল ২০১৫

বহু বলিউড তারকারাই বিভিন্ন সময়ে ঢাকায় গান করে মাতিয়ে গেছেন শ্রোতাদের। এবার ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় গায়ক সিং ইজ কিং খ্যাত মিকা সিং। আগামী ১৫ মে রাজধানীর খিলক্ষেতের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গান করবেন এই মিউজিক তারকা।

এম বায়িংয়ের আয়োজনে এই অনুষ্ঠানের নাম ‘মিকা সিং নাইট’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তুহিন বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।  তুহিন বলেন, ‘পহেলা বৈশাখের পর এর আয়োজন শুরু হবে। এটা মিকা সিংয়ের একক কনসার্ট। আমরা শিগগিরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব।’

জানা গেছে, ভারতের পদ্মশ্রী খেতাব পাওয়া মিকা সিংয়ের এই কনসার্টের টিকিট পাওয়া যাবে ‘ই-টিউনস ডট কম`-এ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।