বৈশাখী আনন্দ তুফান


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৩ এপ্রিল ২০১৫

পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশ টিভি আয়োজন করেছে দিনব্যাপি এক বর্ণাঢ্য কনসার্টের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নববর্ষে রমনার জামতলা থেকে সরাসরি সম্প্রচারিত হবে কনসার্টটি।

‘বৈশাখী আনন্দ তুফান’ শিরোনামে এই মেগা কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস, সোলস ব্যান্ড, বাপ্পা এন্ড ফ্রেন্ডস, ফিডব্যাক, বৃষ্টি মুৎসুদ্দী, নির্বাচিতা মুৎসুদ্দী, লুবনা লিমিসহ বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা।

সুমনা সিদ্দিকী এবং সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পায়েল। পয়লা বৈশাখ অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে কনসার্টটি।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।