হাওয়া বদলে ভারত যাচ্ছেন হ্যাপি (দেখুন ছবিতে)
ক্রিকেটার রুবেলের সাথে আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপিকে জড়িয়ে অনেক জল ঘোলা হয়েছে মিডিয়াতে। এ নিয়ে বিরক্তির চরমে পৌঁছেছেন এই তরুণ তুর্কী।
তবে সুখের কথা হলো সবকিছু পিছনে ফেলে আবারও নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন হ্যাপি। সম্প্রতি কাজ করেছেন একটি গানের মিউজিত ভিডিওতে। বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। সেগুলোতে কাজ শুরু করার আগে নিজেকে একটু মাসকিভাবে তৈরি করে নিতে চান। আর তাই করছেন হাওয়া বদল।
আগামী সপ্তাহে এক সপ্তাহের সফরে ভারত যাবেন হ্যাপি। ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করে মনকে প্রফুল্ল করে তুলবেন। যার মধ্যে থাকবে কলকাতার কিছু স্থান, আগ্রার তাজমহল, কাশ্মীর এবং মুম্বাই।
এ প্রসঙ্গে হ্যাপি গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরে আমার জীবনের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় যাচ্ছে। যার কারণে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছি। কোনো কাজ করতে গেলে মন বসছে না। তাই নিজেকে একটু রিফ্রেশ করার জন্যই আমার এই সফর। ভারত থেকে এসেই আমি নতুন একটি ছবিতে শুটিং শুরু করবো।’
হ্যাপি জানালেন, নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং আগামী ২৭ শে এপ্রিল শুরু হবে।
এলএ/আরআই