বিদেশি অ্যাওয়ার্ডে মনোনীত কিক ও ব্যাং ব্যাং


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

হলিউডের একশনধর্মী মুভি স্পাইডারম্যান-২ ও ট্রান্সফরমার্স’র পাশাপাশি ‘তারুস ওয়ার্ল্ড ষ্টান্ট অ্যাওয়ার্ড’ এ নমিনেশন পেলো বলিউডের ‘কিক’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবি দু’টি।

হলিউডের দি এক্সপান্ডেবল থ্রি, টুয়েন্টি টু জাম্প স্ট্রীট এবং ট্রান্সফরমার্স’র মতো ছবির সাথে পাল্লা দিয়ে তারুস ওয়ার্ল্ড স্টান্ট অ্যাাওয়ার্ডে ‘বেষ্ট হাই ওয়ার্ক’ ক্যাটাগরিতে নমিনেশন পেলো সালমান খান অভিনীত বলিউডের মুভি ‘কিক’। এছাড়াও ছবিটি একই সাথে ‘সেরা স্টান্ট পোশাক’ ক্যাটাগরিতে নমিনেশনের জন্যে মনোনীত হয়েছে।

অন্যদিকে এই অ্যাওয়ার্ডে সমান দৌরাত্ম বজায় রেখেছে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ ছবিটি। বলিউডের এই মুভিটি ‘সেরা ফাইট স্টান্ট’ এবং ‘বেষ্ট ষ্টান্ট উইথ ভেহিকেল’ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে।

ক্যালিফোর্নিয়ায় আসছে মে মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান। সেখানে হলিউডের নামকরা ছবিগুলোকে হারিয়ে বলিউডের ছবি দু’টি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়!

আরএএইচ/এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।