স্বর্গীয় প্রেম করবেন বাপ্পি-শুভশ্রী


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো এপার বাংলার নায়ক বাপ্পির নায়িকা হচ্ছেন ওপার বাংলার শুভশ্রী। অবশেষে তাই সত্যি হতে চলেছে। সম্পূর্ণ বাংলাদেশি প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী।

ডিজিটাল মুভিজের প্রযোজনায় এবং ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবির নাম ঠিক করা হয়েছে ‘স্বর্গীয় প্রেম’। এখানেই তার সাথে প্রথম জুটি বেঁধে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক বাপ্পি।

এর আগে  শুভশ্রী ভারত-বাংলা যৌথ প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক অংকুশ।

নতুন ছবিটির ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা গেছে, স্বর্গীয় প্রেম ছবির জন্য কলকাতার শুভশ্রী’র সাথে মোটামুটি কথা পাকাপাকি হয়েছে। চলতি মাসের ১৯ তারিখ কলকাতা গিয়ে তাকে চুক্তির কাজ সাড়া হবে।

ডিজিটাল মুভিজ সূত্রে আরো জানা গেল, বিগ বাজেটের এই ছবিতে থাকবে অনেক চমক।

এর আগে একই প্রোডাকশন হাউজ থেকে ‘সুইটহার্ট’ ছবিটি নির্মিত হয়েছিল। লাক্স সুন্দরী মীম ও বাপ্পি অভিনীত এই ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।