ভক্তদের বিয়ে করেছেন যারা


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

অভিনয় অথবা তারকা জগতের মানুষগুলোকে সবাই নাক উঁচু বলেই জানেন। কিন্তু তারকা খ্যাতির ঊর্ধ্বে উঠে তারাও যে মাঝে মাঝে সাধারণ মানুষের কাতারে আসতে পারেন তা প্রমাণ করেছেন বলিউডের মাধুরী দীক্ষিত থেকে শুরু করে হলিউডের টমক্রুজরা। ভালোবেসে তারা বিয়ে করেছেন ভক্তদের। হয়তো অনেতের সংসারই টিকে থাকেনি। তবু রঙিন জগতে ভক্তদের প্রেমে সাড়া দিয়ে তাদের বিয়ে করে নতুন গল্প তারা তৈরি করতে পেরেছেন এতে কোন সন্দেহ নেই। জেনে নিন এক পলকে সেইসব দম্পতিদের খবর-

মাধুরী-নেনে
মাধুরী দীক্ষিতকে বেশ আগে থেকেই পছন্দ করতেন ড. শ্রীরাম নেনে। ছিলেন মাধুরীর ভীষণ ভক্ত। অবশেষে নিজের ভালো লাগার কথা মাধুরীকে জানান তিনি। সেই সূত্রে প্রেম....অত:পর ১৯৯৯ সালে এসে বিয়ে করেন এই জুটি। দুই সন্তান নিয়ে দারুণ এক দাম্পত্যজীবন পার করছেন তারা।


এলভিস প্রিসলি-প্রিসিলা ওয়াগনার
ওয়াগনার সেই ১৪ বছর বয়স থেকে এলভিসের ভক্ত ছিলেন। পরিবারের সদস্যদের চাপ দিচ্ছিলেন এলভিসের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।এলভিসের চেয়ে বহু বছরে ছোট হলেও তিনি তার অসম্ভব ভক্ত ছিলেন। এরপর ২১ বছর বয়স হলে তিনি এলভিসকে প্রস্তাব দেন এবং ১৯৬৭ সালে তারা বিয়ে করেন। অবশ্য ১২ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়।


মমতাজ- ময়ুর মাধভানি
এ উপমহাদেশের বিখ্যাত অভিনেত্রী মমতাজের অসম্ভব ভক্ত ছিলেন ব্যবসায়ী ময়ুর মাধভানি। তারা ১৯৭৪ সালে বিয়ে করেন।


ব্রাড পিট ও জেনিফার অ্যানিস্টন
ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন প্রথম দেখা করেন ১৯৯৮ সালে একটি ব্লাইন্ড ডেটে। তারা ছিলেন একে অপরের ভক্ত। সেই ডেটে দু’জনেই জানালেন ভালো লাগার কথা। ব্যাস, প্রেমের নৌকায় ভেসে চলার শুরু। অবশেষে তারা ২০০০ সালে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের ডিভোর্সও হয়ে যায়।


সান্দ্রা বুলক-জেসে জেমস
অস্কার বিজয়ী সান্দ্রা বুলক তার ভক্ত মটরসাইকেল নির্মাতা জেসে জেমসের ভালোবাসায় সাড়া দিয়ে তাকে বিয়ে করেন ২০০৫ সালে। ২০১০ সালে তারা পৃথক হয়ে যান।


টমক্রুজ-কেটি হোমস
কেটি হোমস ছিলেন টম ক্রুজের বিরাট ভক্ত। সেখান থেকেই প্রেম। তারপর বিয়ে করেন ২০০৬ সালে। এই দুই তারকাও খুব বেশিদিন সংসার টিকিয়ে রাখতে পারেন নি।


ডেভিড বেকহাম-ভিক্টোরিয়া বেকহাম
ফুটবলার ডেভিড বেকহাম ছিলেন ভিক্টোরিয়ার স্পাইস গার্লসের ফ্যান ছিলেন। সে সুবাদে ভালো লাগা ও প্রেম। এ জুটি ১৯৯৭ সালে প্রথম মিলিত হন। তারপর বিয়ে। এখনও চলছে সুখের দাম্পত্য জীবন।

আরএএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।