এবার গায়ক সালমান!
বলিউডে সালমান খান মানেই স্টাইল, অভিনয়, নাচে, গানে, অ্যাকশনে এন্টারটেইনমেন্ট ফুল প্যাকেজ। এবার তিনি নিজেই গান গাইতে চলেছেন আপকামিং ছবি ‘হিরো’র জন্য।
ইন্ডিয়া টুডে`র বরাতে এমন চমকপ্রদ খবরই শোনা গেল। নিখিল আদবানি পরিচালিত বলিউডে আপকামিং সিনেমা ‘হিরো’-তে একটি স্পেশাল গান গাইবেন সালমান খান। এই গানের ভিডিওতেও থাকছেন তিনি। তবে শুধু নিজের কন্ঠে গান বা গানটিতেই অভিনয়েই নয়, এই সিনেমার প্রযোজকও সালমান খান নিজে।
সিনেমাটিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন আদিত্য পাঞ্চলির ছেলে সুরজ ও নায়িকা চরিত্রে থাকছেন সুনীল শেঠির মেয়ে আতিয়া। এতদিন নিজের সিনেমার জন্য নানা কাজ করতে দেখা গেছে তাকে। কিন্তু প্রযোজক হয়ে এই প্রথম গান গাইতে যাচ্ছেন সালমান খান। তাও আবার নায়ক-নায়িকা যখন অন্য কেউ।
জানা গেছ নির্মাণাধীন ‘হিরো’ ছবিটি আগামী ৩ জুলাই মুক্তি পাবে।
এলএ/আরআইপি