বৈশাখী আয়োজনে বাংলা ছবি


প্রকাশিত: ০৬:১০ এএম, ১৪ এপ্রিল ২০১৫

প্রাণের উৎসব বাংলা নববর্ষ। বাহারি সাজ পোশাকে সারাদিন প্রিয় মানুষদের সাথে ঘুরে বেড়নোতেই এ দিনের আনন্দ। তবু যারা নানা কারণে বাইরে যেতে পারছেন না তারা বসে যেতে পারেন টিভির সামনে।

উপভোগ করতে পারেন ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনের বাংলা ছবি।

এটিএন বাংলায় বিকেল ৩টা ১০ মিনিটে প্রচার হবে মহম্মদ হাননান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ (রিয়াজ, রাভিনা, রাজিব, আনোয়ার হোসেন)। চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘হরিযূপীয়া’ (খায়রুল আলম সবুজ, কাজী রাজু, সাব্বির আহমেদ, জুয়েল কাদেরী, বীথি রানী সরকার)।

আরটিভিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘জন্ম তোমার জন্য’ (শাকিব খান, অপু বিশ্বাস)।জিটিভিতে সকাল সাড়ে ১০টায় রয়েছে ‘কি যাদু করিলা’(রিয়াজ, পপি, আলমগীর, ববিতা)।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।