হ্যাকারদের নিয়ে অপু বিশ্বাসের ক্ষোভ
হ্যাকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন...
সেই সব হ্যাকার ভাইদের কাছে একটা প্রশ্ন এই দেশের মিডিয়াতে এই দেশের চলচ্চিত্রে অভিনয় করা অপরাধ, নাকি চলচ্চিত্রে অভিনয় করা দেশ বিরোধী কর্মকাণ্ড?
কিছু হ্যাকার যখন দেশের ভালোর জন্য লড়াই করে সাইবার যোদ্ধা হিসেবে খেতাব পেয়েছে তখন এক শ্রেণীর হ্যাকার নিজের দেশের সেলেব্রেটিদের পেইজ হ্যাক করে সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত, কিছুদিন আগে এই পেইজ সহ শাকিব খান, মনির খান, এবং বাংলাদেশী চলচ্চিত্রের প্রচারণা চালায় এমন কিছু পেইজ হ্যাক করে।
আমার পেইজটি কিছু সাইবার যোদ্ধা রিকভার করে দিলেও কিছু পেইজ অর্থের বিনিময়ে ফেরত আনা হয়, বাকি পেইজ গুলো এখনো তাদের কব্জায়, একজন বাংলাদেশী হিসেবে আরেকজনের (বাংলাদেশী হ্যাকার) এমন আচরন কি মেনে নেওয়া যায়?
এএ