বাপ্পি শুভশ্রীর সঙ্গী মীম
প্রেমের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘স্বর্গীয় প্রেম’। ছবিটির দু’টি চরিত্রে আগেই নিশ্চিত হয়েছেন এপারের বাপ্পি ও ওপারের শুভশ্রী। এবার তাদের সাথে যোগ হলো আরো একটি নাম। তিনি লাক্স সুন্দরী বিদ্যা সিনহা সাহা মীম।
ডিজিটাল মুভিজের প্রযোজনায় এ ছবির মধ্য দিয়ে প্রথমবার জুটিবদ্ধ হলেন বাপ্পি-শুভশ্রী। তবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের সর্বশেষ ছবি ‘সুইটহার্ট’র নায়ক-নায়িকা ছিলেন বাপ্পি ও মীম। সেই সুবাদে এটি হতে যাচ্ছ তাদের দ্বিতীয় ছবি।
ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, বাপ্পি-শুভশ্রী’র পাশাপাশি অভিনয়ের জন্য ইতিমধ্যে মীমকে চুক্তিবদ্ধ করা হয়েছে। খুব শিগগির ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এ ছবিতে মীমের নায়ক হিসেব নবাগত তানভীরের নাম শোনা যাচ্ছে।
অন্যদিকে স্বর্গীয় প্রেম ছবির জন্য কলকাতার শুভশ্রী’র সাথে মোটামুটি কথা পাকাপাকি হয়েছে। চলতি মাসের ১৯ তারিখ কলকাতা গিয়ে তাকে চুক্তির কাজ সাড়া হবে।
প্রসঙ্গত, এর আগে শুভশ্রী ভারত-বাংলা যৌথ প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক অংকুশ
এলএ/পিআর