চুমু খাবেন না জন আব্রাহাম!
ক্যারিয়ারের শুরু থেকেই খুল্লামখুল্লা পোশাক ও সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডরে মাসল ম্যান জন আব্রাহামকে। বিশেষ করে সাবেক প্রেমিকা বিপাশা বসুর সাথে জিসম ছবিতে তাদের অন্তরঙ্গ দৃশ্য আজো দর্শকদের অন্তর কাঁপায়।
কিন্তু বিয়ের পর পর নিজেকে আমূল বদলে ফেলেছন জন। ক’দিন আগে ঘোষণা দিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যে আর অভিনয় করবেন না। এবার থেকে চুমু এবং কোনও রকম উত্তেজিত দৃশ্যেই অভিনয় করবেন না বলে ঘোষণা দিলেন বলিউডের এই হার্টথ্রুব।
কিছুদিন আগে ‘ওয়েলকাম ব্যাক’ ছবির একটি রোম্যান্টিক দৃশ্যে শ্রুতি হাসানকে কিস করতে নারাজ হয়েছিলেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন, শ্রুতির সঙ্গে তার কমফোর্ট জোনটা এখনও তৈরি হয়নি।
কিন্তু এবার আর কোনও অজুহাত নয়। সোজা ভাষায় জানিয়ে দিলেন, ‘আমি আর কোনও ছবিতে লিপ লক দৃশ্যে অভিনয় করতে চাই না।’
এ বিষয়ে তিনি সালমানের পথে হাঁটতে চাইছেন। বলিউডের রোমান্টিক হিরোদের মধ্য অন্যতম সালমান। কিন্তু এযাবৎকাল এই সুপারস্টারকে কোন কিসিং দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি।
আপাতত ‘ওয়েলকাম ব্যাক’ ও ‘হেরাফেরি-থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন জন আব্রাহাম।
এলএ/পিআর