হৃদয় খানকে সতর্ক করলেন সুজানা
নিজের নামে অপপ্রচার বন্ধে সংগীত শিল্পী ও সাবেক স্বামী হৃদয় খানকে সতর্ক করলেন অভিনেত্রী সুজানা।
হৃদয়কে এসএমএসে পাঠানো সতর্ক বার্তায় সুজানা লেখেন, ‘মানুষের কাছে যেয়ে যেয়ে এবং ফোন করে আমাকে নিয়ে মিথ্যা এবং বাজে অপবাদ দেওয়া তোমার বন্ধ করা উচিত। না হলে আমি অন্য অ্যাকশন নিতে বাধ্য হব। আমি চাই তুমি ভালো থাকো এবং প্লিজ গেম খেলো না আর।’
সাড়ে তিন বছর প্রেমের পর ২০১৪ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন হৃদয় খান। তবে বিয়ের সাত মাস পরেই ভেঙে যায় সংসার। এটি ছিল দু`জনেরই দ্বিতীয় বিয়ে।
এর আগে ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একটি মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন হৃদয় খান। ছয় মাসের মাথায় হৃদয় খানের সেই সংসার ভেঙে যায়। অন্যদিকে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তাঁর সেই বিয়ে টিকেছিল মাত্র চার মাস।
এএ