একুশে টিভির লাইভ অনুষ্ঠানে ভূমিকম্প! (দেখুন ভিডিও)


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

বেসরকারি টেলিভিশন ইটিভির নিয়মিত লাইভ অনুষ্ঠান ‘একুশে দুপুর’। অনুষ্ঠানটির প্রতি পর্বে হাজির থাকেন একজন তারকা। তার নানা বিষয় নিয়ে কথা বলেন উপস্থাপিকা জুলিয়া।

অন্য সব দিনের মতোই শনিবার শুরু হয়েছিলো অনুষ্ঠানটি। স্টুডিতে সেটে ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী ক্লোজআপ তারকা বিউটি ও উপস্থাপক। অনুষ্ঠান শুরু হতে না হতেই সারা দেশে শুরু হলো ভূমিকম্প। হঠাৎ চারপাশ কেঁপে উঠায় ভ্যাবাচ্যাকা খেয়ে যান উপস্থাপিকা। আর বিল্ডিং ভেঙে পড়ার আতঙ্কে সেট থেকে প্রায় দৌঁড়ে বেরিয়ে যান বিউটি।

সেই আতঙ্কিত মুহূর্তের কথা ফেসবুকে লিখেছেন অনুষ্ঠানটির প্রডিউসার মাসুদুল হাসান রনি।


এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।