মঞ্চেই নারী ভক্তের একি কাণ্ড, সরে গেলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পিএম, ১১ মে ২০২৬
মঞ্চেই নারী ভক্তের একি কাণ্ড, সরে গেলেন আতিফ আসলাম

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম সম্প্রতি এক কনসার্টে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এক নারী ভক্তের আচরণে অস্বস্তিতে পড়েন এই গায়ক। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্টে গান পরিবেশনের সময় হঠাৎ এক তরুণী দর্শকসারি থেকে মঞ্চে উঠে আসেন। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আতিফ আসলাম হাসিমুখে ওই ভক্তকে সেলফি তোলার সুযোগ দেন।

তবে ছবি তোলার পরও মঞ্চ ছাড়তে রাজি হননি ওই তরুণী। বরং বারবার গায়কের সামনে মোবাইল ক্যামেরা ধরে আরও ছবি তোলার আবদার করতে থাকেন। এতে অনুষ্ঠানের পরিবেশে বিঘ্ন ঘটে এবং একপর্যায়ে গান থামিয়ে মঞ্চের এক পাশে সরে যান আতিফ আসলাম।


নারী ভক্তের কাণ্ডে বিরক্ত হয়ে মঞ্চের একপাশে সরে যান আতিফ আসলাম

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরে নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে উঠে ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনও তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পুরো ঘটনায় আতিফ আসলামের মুখে বিরক্তির ছাপ দেখা গেলেও তিনি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই ভক্তের এমন আচরণকে ‘অপেশাদার’ ও ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও শান্ত থাকার জন্য আতিফ আসলামের প্রশংসা করছেন নেটিজেনরা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।