ইউটিউব আলোচনায় সানি লিওনের নতুন ভিডিও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

খোলামেলা আর উত্তেজক দৃশ্যের জন্য এরই বলিউডের আলোচিত ছবিতে পরিণত হয়েছে সানি লিওনের নতুন ছবি ‘কুচ কুচ লোচা হ্যায়’। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হলো ছবিটির আরও একটি গান ‘আও না’র ভিডিও।

২৪ এপ্রিল ইউটিউবে আপলোড হওয়ার পর ভিডিওটি এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার বার দেখা হয়েছে।

কিংবদন্তী সঙ্গীতকার আর ডি বর্মনের জনপ্রিয় জানে দো না গানের অনুকরণে ওই গানে দেখা গিয়েছে প্রাক্তন পর্নস্টার সানি লিওন এবং রাম কাপূরকে। উত্তেজক এই গানে গলা মিলিয়েছেন শ্রদ্ধা পণ্ডিত এবং অঙ্কিত তিওয়ারি।

দেবাং ঢোলাকিয়া পরিচালিত এই সিনেমায় নভদীপ চাওলা এবং ইভলিন শর্মাকেও দেখা যাবে। আগামী ৮ মে সিনেমাটি মুক্তি পাবে।


এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।