লাইফ সাপোর্টে সঙ্গীত পরিচালক নান্টু


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান নান্টু বর্তমানে রাজধানীর পপুলার হাসাপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। চারদিন ধরেই তিনি হাসপাতালের আইসিইউতে আছে বলে জানান তার ছেলে নির্মাতা সাগর জাহান।

তিনি বলেন, ‘বাবা গত ১৫ দিন যাবৎ অসুস্থ। প্রথমে মনোয়ারা হাসপাতালে ছিলেন, এরপর পপুলারে আনা হয়। তার লিভারের সমস্যা ধরা পড়েছে, প্রেসার নরমাল অবস্থায় নেই। ডাক্তার আনিসুর রহমানের তত্বাবধানে চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া কামনা করছি।’

একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা অনেক গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেন আনোয়ার জাহান নান্টু। তার সঙ্গীত করা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ঝিনুকমালা‘ ছবির ‘তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি’, ‘চোখের জলে আমি ভেসে চলেছি’ গানসহ অনেক গান। বর্তমানে তার বয়স ৬৮ বছর।’

তিনি বরেণ্য চিত্র পরিচালক  দেলোয়ার জাহান ঝন্টুর ছোট ভাই।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।