ভোট দিলেন তারকারা ( দেখুন ছবিতে)
ঢাকা সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মানুষের মধ্যে ভোট দেয়া নিয়ে ছিলো উৎসব আমেজ। সেই আনন্দে যোগ দিয়েছেন তারকারাও।
নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের পক্ষে রায় দিয়েছেন তারা। সেসময় অনেকেই তুলেছেন সেলফি-ছবি। সেইসব ছবি তারা ফেসবুকে শেয়ার করেছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর, লোপা হোসাইন, অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়িকা রেসী, সাংবাদিক ফরিদা ইয়াসমীন ও কেরামত উল্লাহ বিপ্লব, সৈকত সালউদ্দিনসহ আরো অনেকে।
মা-মেয়ে গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পেরে আনন্দিত - ভোটের শুরুতেই ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন সঙ্গীতশিল্পী এবং নিউজ প্রেজেন্টার লোপা হোসেন।
ভোট শেষে মায়ের সাথে অভিনেত্রী শামীমা তুষ্টির হাস্যোজ্জ্বল সেলফি
ব্যালট রাখার আগে সেলফি তুলে রাখলেন দৃক ক্রিয়েশনের সৈয়দ ইরফান উল্লাহ
ভোট শেষে ফূর্তির মেজাজে ছবি তুলে ফেসবুকে শেয়ার দিয়েছেন বাংলাভিশনের নিউজ প্রেজেন্টার ঈষিকা আজিজ এবং চ্যানেল নাইন-এর হেড অব প্রোগ্রাম অ্যান্ড ইভেন্টস তানভীর খান
শুধু ভোট নয় পছন্দের মেয়রপ্রার্থীর জন্য ডিজিটাল প্রচারণা করলেন চলচ্চিত্র নায়িকা রেসি
আত্মীয়-পড়শিদের নিয়ে প্রথমবারের মতো ভোট দিতে গিয়েছিলেন পাওয়ার ভয়েজ খ্যাত কণ্ঠশিল্পী সুকণ্যা মজুমদার ঘোষ তিথি
ভোট শেষে স্ত্রীকে নিয়ে সাংবাদিক সৈকত সালাউদ্দীনের সেলফি ও ভোট দেয়া শেষে হাসিমুখে পোজ দিলেন হঠাৎ বৃষ্টির ফেরদৌস
ভোট দিলেন স্বনামধন্য দুই সাংবাদিক ফরীদা ইয়াসমীন ও কেরামত উল্লাহ বিপ্লব
ভোট প্রদান শেষে মায়ের সঙ্গে বাঁধন। অন্যদিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা সাবরিনা সুলতানা। নিজের স্কুলে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি খুব খুশি।
এলএ/এমএস