সিডি চয়েসের সাথে ইউসূফ রাজু
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের সাথে চুক্তিবদ্ধ হলেন কণ্ঠশিল্পী ইউসুফ রাজু। এই সঙ্গীত শিল্পী গান সাধনা করছেন প্রায় ১৫ বছর ধরে। সঙ্গীতের উপর পড়াশোনা করেছেন বাংলাদেশ সঙ্গীত মহাবিদ্যালয় (আইমিউজ), ছায়ানট (উচ্চাঙ্গ সঙ্গীত) ইয়োডা (মিউজিক এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং)।
২০০৭ সাথে নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম শ্রেনীতে প্রথম হন এই সঙ্গীত শিল্পী। কনা, পুতুল, শিমুল খান,লোপা, বেলি, লিজা সহ জনপ্রিয় নারী সঙ্গীত শিল্পীদের সাথে গাওয়া ডুয়েট গান ইতিমধ্যে শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই শিল্পীর।
এর মধ্যে ‘বৃষ্টির মাঝে হেটে চলেছি’, ‘এই চোখে যদি তাকাস’, ‘আয়না’, ‘কোন রূপসী কন্যা’, ‘কেনো দুরে থাকো’, ‘মায়াবী রাতে’, ‘তোর প্রেমের বরষাতে’ গানগুলো উল্ল্যেখযোগ্য।
সঙ্গীতা, সাউন্ডটেক, ফাহিম মিউজিক, ঈগল মিউজিক সহ কাজ করেছেন দেশের প্রায় সব কটি অডিও হাউজে। তবে এখন থেকে সিডি চয়েসের সাথে আগামী পাঁচ বছর নিয়মিত কাজ করবেন এই সঙ্গীত শিল্পী।
এ প্রসঙ্গে ইউসুফ রাজু বলেন, ‘অনেক দিন ধরেই গান করছি। সেই সুবাদে একাধিক অডিও হাউজে আমার আনাগোনা ছিলো। এর আগে অনেক কোম্পানির মালিকই আমাকে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করার কথা বলেছেন। কিন্তু সবকিছু মিলে সিডি চয়েস আমার কাছে বেশি ভালো মনে হয়েছে তাই এই চুক্তি। শ্রোতাদের আরও ভালো ভালো গান উপহার দেওয়াই হবে আমার জীবনের মুল লক্ষ্য।’
সিডি চয়েসের কর্নধার শেখ সুমন এমদাদ বলেন, ‘আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। রাজুকে নিয়ে আরও একটি চ্যালেঞ্জের শুরু হলো। ওর যেমন মিউজিকের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে তেমনি আছে কণ্ঠের জোর এবং অসাধারন গায়কী। আমি আশা করি রাজু সিডি চয়েসে থেকে ভালো ভালো গান উপহার দিবে।’
এলএ/পিআর