বিটিভির নতুন ধারবাহিক শেষের কবিতা


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৯ এপ্রিল ২০১৫

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য অনন্ত হিরা নির্মাণ করেছেন রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে ৮ পর্বের ধারাবাহিক নাটক।

শেষের কবিতা নাম রেখেই এই নাটকটিতে লাবণ্যর নাম ভূমিকায় অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী নূনা আফরোজ। এছাড়া অমিতের ভূমিকায় অনন্ত হিরা এবং শোভনলালের ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সানাউল হক সানা, আউয়াল রেজা, শুভেচ্ছা, আশা, চৈতি, চঞ্চল সৈকত, তৌহিদ বিপ্লবসহ আরো অনেকে।

অনন্ত হিরার চিত্রনাট্যে ‘শেষের কবিতা’ নাটকটি বিটিভি’র জন্য প্রযোজনা করেছেন প্রযোজক শাহ জামান। প্রযোজনা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং হয়েছে হবিগঞ্জ জেলার মধুপুর চা বাগানে। নাটকটি শিলং অধ্যুষিত বলে গাছ-গাছালি পাহাড়ঘেরা এ লোকেশনটি বেছে নেয়া হয়েছে। রবীন্দ্রনাথের উপন্যাসের বর্ণনার সেই চিত্র যেন এখানে পাওয়া যায়।

নাটকটির ৮০ শতাংশ কাজ এখানে হয়েছে। বাকি কাজ হয়েছে ঢাকার অদূরে নবাবগঞ্জের জর্জবাড়ি নামের বিখ্যাত জমিদার বাড়িতে।

নাটকটি ১ মে থেকে ৮ মে রবীন্দ্রজয়ন্তীর দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ৮ টায় প্রচারিত হবে।
 
এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।