দেখে নিন আনুশকার কিছু অদেখা ছবি


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০১ মে ২০১৫

এই মুহূর্তে বলিউডের তথা সবচেয়ে চর্চিত নারীদের একজন আনুশকা শর্মা। সিনেমা হোক বা বিরাট কোহলিকে নিয়ে গসিপ, সবসময়ই কোনো না কোনোভাবে আলোচনায় চলেই আসেন তিনি। যে ছবিতে অভিনয় করেন বা প্রযোজনা করেন সেটাই হয় জবরদস্ত হিট।



পিকে, এনএইচ১০-এর পর এখন তিনি আলোচনার কেন্দ্রে দুটি ছবি নিয়ে। একটি বম্বে ভেলভেট, যেখানে তার ও রণবীর কাপুরের চুম্বনের দৃশ্য ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলেছে।



অন্যদিকে রয়েছে রণবীর সিংয়ের বীপরীতে জোয়া আখতারের ছবি `দিল ধড়কনে দো`। এহেন আনুশকার আজ শুভ জন্মদিন। তিনি পা দিলেন ২৭ বছরে।



এদিন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে করণ জোহর, রীতেশ সিধওয়ানি থেকে শুরু করে বহু সেলেবস তাকে শুভেচ্ছা জানিয়েছেন। চলুন দেখে নিই আনুশকার ছোটবেলার কিছু অদেখা ছবি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।