আঁচলের এপার-ওপার
শুরু হলো দেলওয়ার জাহান ঝন্টু পরিচালিত ও আলোচিত নায়িকা আচল অভিনীত `এপার -ওপার` ছবির কাজ।
শুক্রবার থেকে ঢাকার অদূরে পুবাইলে শুরু হয়েছে নতুন এই ছবিটির শুটিং। ছবিটিতে আচলের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পী।
এ প্রসঙ্গে আচল বললেন, ছবিটির কাহিনী রোমান্টিক ঘরনার। আমি খুবই আনন্দিত যে দেলওয়ার জাহান ঝন্টুর মত একজন গুণী চলচ্চিত্র নির্মাতার ছবিতে কাজ করছি। আমি আশাবাদী এই ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, দেলওয়ার জাহান ঝন্টু প্রায় সাত বছর পর আবারো ছবি পরিচালনা করছেন।
এএ