অজ্ঞাতনামায় মোশারফ ও নিপুণ


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০২ মে ২০১৫

জয়যাত্রা, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপের পর এবার নতুুন ছবি নির্মাণ করছেন তৌকীর আহমেদ। ছবির নাম `অজ্ঞাতনামা`। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম ও নিপুণ।

মানব পাচারকে ঘিরে সাজানো হয়েছে তৌকীরের এবারের ছবি। এতে মোশাররফকে পুলিশ আর নিপুণকে পাচার হয়ে যাওয়া একটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম।

`অজ্ঞাতনামা`র মাধ্যমে আট বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন তৌকীর। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সবই তার। তিনি বলেন, চলতি মাসের মাঝামাঝিতে রাজবাড়ীর পাংশায় এর দৃশ্যধারণ শুরু হবে। প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।